সিলেট রেল স্টেশনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
শৈাখী নিউজ ২৪ ডটকম: সিলেট রেল স্টেশনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ২ ঘন্টা পর পুন:স্থাপন করে দেয়া হয়েছে। ৫০ লাখ টাকার বকেয়া বিল না দেয়ায় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রেল স্টেশনে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ। পরে রেলস্টেশন কর্তৃপক্ষ এই টাকার চেক পাঠানোর দুই ঘন্টা পর আবার সংযোগ পুন:স্থাপন করা হয়। সিলেট বিদ্যুৎ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে বিদ্যুৎ বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী সরদার আজম মোহাম্মদ বলেন, সিলেট রেল কর্তৃপক্ষের নিকট প্রায় ৫০ লক্ষ টাকা বিল বকেয়া রয়েছে। বার বার তাগাদা দিয়েও তারা এই বিল পরিশোধ করতে না পারার কারণে আজকে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিলো। পরে তারা একটি চেক দেয়ায় তা আবার সংযোগ করে দেয়া হয়।
প্রধান প্রকৌশলী আরো বলেন, যে সকল প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে সেই সব প্রতিষ্ঠানকে ইতিমধ্যে নোটিস প্রদান করা হয়েছে। তারা যদি বকেয়া বিল পরিশোধ না করেন তবে তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সেই সাথে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সরদার আজম মোহাম্মদ।
সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক শহিদুর রহমান জানান, বেলা দেড়টার দিকে বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মীরা এসে রেলস্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed