Main Menu

গোয়াইনঘাটে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাটে গলায় ফাঁস লাগিয়ে আকলিমা বেগম (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। নিহত আকলিমা উপজেলার বগাইয়া হাওর গ্রামের তোতা মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ জুন) দুপুরে পারিবারিক কলহের জের ধরে আকলিমা তাঁর নিজ বসত ঘরের শয়ন কক্ষে সবার অগোচরে জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে থানার এস আই জিয়াউর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Share





Related News

Comments are Closed