শ্রীমঙ্গলে চায়ের দ্বিতীয় নিলাম অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল চায়ের দ্বিতীয় নিলাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত শহরের মৌলভীবাজার রোডস্থ খাঁন টাওয়ারের ২য় তলা অবস্থিত নিলাম কেন্দ্রে দ্বিতীয় বারের মতো এ নিলাম অনুষ্ঠিত হয়। এতে ২৫ কোটি টাকার চা বিক্রয় হয়।
টি ট্রেডাস এন্ড প্লান্টারস এসোসিয়েশন বাংলাদেশ এর ব্যবস্থাপনায় অকশন পরিচালনা করে টি টের্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি)।
সোমবার সন্ধায় টি ট্রেডাস এন্ড প্লান্টারর্স এসোসিয়েশন বাংলাদেশ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, নিলামে ১২ লক্ষ ৮৮ হাজার ৬৫০ কেজি চা উত্তোলন করা হয়। এর মধ্যে লিফ লিফ চা মোট ১৭৬২ লট, ১৭ হাজার ৬ শত ২০ বস্তা, যা ৯ লক্ষ ৬৯ হাজার ১ শত কেজি, ডাস্ট চা মোট ৫৮১ লট এবং ৫ হাজার ৮ শত ১০ বস্তা, যা ৩ লক্ষ ১৯ হাজার ৫ শত ৫৫ কেজি।
যা নিলামে উত্তোলন প্রায় ৯৫ শতাংশ চা বিক্রয় হয়। যার আনুমানিক বিক্রয় মূল্য ২৫ কোটি টাকা। নিলাম সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শীতাতপ নিয়ন্ত্রিত নিলাম কেন্দ্রটি হওয়ায় সময় বাড়ার সাথে সাথে চাহিদা বাড়তে থাকে।
গত নিলামের ন্যায় কাঙ্খিত মূল্যেই প্রায় সকল চাপাতা বিক্রয় হয়ে যায়। এবার লোকাল ব্যান্ডার্স এবং আভ্যন্তরীন ক্রেতারা সক্রিয় ছিল। জানা য়ায়, নিলামকারীদের উৎসাহ ও উপস্থিতির কারণে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নিলাম অভ্যাহত ছিল।
নিলামে উপস্থিত কেরামত নগর চা বাগানের স্বত্তাধিকারী মো: নুরুল ইসলাম চৌধুরী জানান, তারা শ্রীমঙ্গলে নিলাম কেন্দ্র নিয়ে আশাবাদী। দিন দিন এর চাহিদা বাড়ছে। সামনের দিনে আরো বেশী করে চাহিদা বাড়বে। নিলামে সর্বচ্চো সাড়ে ৩শ টাকা ও নিন্মে ২শ ৪০ টাকা কেজিতে চা বিক্রয় হয়। অকশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধশতাধিক ভায়ার ও ৭টি ব্রোকার হাউজ অংশ নেয় এবং উৎসব মুখর পরিবেশে নিলাম অনুষ্ঠিত হয়।
জানা যায়, এর আগে শ্রীমঙ্গলে প্রথম নিলাম অনুষ্ঠিত হয় গত ১৪ মে এবং শ্রীমঙ্গলে তৃতীয় নিলাম অনুষ্ঠিত হবে ১৪ জুলাই এবং আগামি আগষ্ট মাস থেকে মাসে ২টি নিলাম অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed