এরদোয়ানকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক : পুণরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিসেফ তাইয়্যিপ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রিসেফ তাইয়্যিপ এরদোয়ান আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বলেন, এটি এরদোয়ানের নেতৃত্বের প্রতি তুর্কি জনগণের আস্থার প্রতিফলন।
রাষ্ট্রপতি তার বার্তায় বলেন, পরবর্তী মেয়াদের জন্য তুরস্কের জনগণ আপনাকে পুনঃনির্বাচিত করায় আমি অত্যন্ত আনন্দিত। নির্বাচনে বিশাল এই সাফল্যের জন্য আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।
যথা শিগগির দুই দেশের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করার জন্য এরদোয়ানকে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ইতিহাস, সংষ্কৃতি, বিশ্বাস ও ঐতিহ্যগত কারণে আমাদের দুই দেশের মধ্যে চমৎকার দ্বি-পক্ষীয় সম্পর্ক রয়েছে। যা ভবিষ্যতেও বজায় থাকবে।
পৃথক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের তুরস্কের প্রেসিডেন্ট বিজয়ী হওয়ায় এরদোয়ান সরকারের সঙ্গে বাংলাদেশের দ্বি-পক্ষীয় সহযোগিতার সম্পর্ক আরো জোরালো হবে বলে প্রত্যাশা করেছেন।
Related News
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More



Comments are Closed