Main Menu

সাংবাদিক আজিজুল ইসলাম চৌধুরী আর নেই

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক, দৈনিক ইনকিলাবের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ বারের সিনিয়র আইনজীবী, এডভোকেট আজিজুল ইসলাম চৌধুরী আর নেই ।

আজ সোমবার ভোরে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে চলে যান । ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

আজিজুল ইসলাম চৌধুরী সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।

আজ বাদ আছর সুনামগঞ্জ কোর্ট মসজিদে জানাজা শেষে মুহাম্মদপুরস্হ পারিবারিক কবরস্থানে চিরদিনের জন্য সমাহিত করা হবে তাকে।

Share





Related News

Comments are Closed