সিলেটে ছাত্রদলের দুই দিনের কর্মসূচী ঘোষনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের অতর্কিত হামলা, গুলিবর্ষন ও গ্রেফতারের প্রতিবাদে সিলেট মহানগরের আওতাধীন সকল ওয়ার্ড, বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখাকে আগামী মঙ্গলবার এবং জেলার আওতাধীন সকল উপজেলা, পৌর, থানা ও কলেজ শাখাকে আগামী বুধবার বিক্ষোভ কর্মসূচী পালনের আহবান জানানো হয়েছে।
রবিবার এক যৌথ বিবৃতিতে জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এই কর্মসূচি ঘোষনা করেন।
উল্লেখ্য: গত শনিবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীতে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে অন্যায় ও প্রহসনমুলক রায়ের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ নেতাকর্মীদের উপর গুলি, টিয়ারসেল নিক্ষেপ করে অর্ধ শতাধিক নেতাকর্মীকে গুলিবিদ্ধ করে এবং ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। বিজ্ঞপ্তি
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed