ঈদের ছুটি শেষে সিকৃবি খুলছে ১ জুলাই
সিকৃবি সংবাদদাতা: গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল ফিতরে ছুটি শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) আগামী রোববার (১ জুলাই) থেকে খুলছে।
২৫ জুন সোমবার সকাল ৯টা থেকে ছাত্র-ছাত্রীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকশনা দপ্তর। এছাড়া ১ জুলাই রবিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা স্বাভাবিক নিয়মে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে।
রোববার ২৪ জুন এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ৩১ মে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিলো এবং সেই সাথে তাৎক্ষণিক ছাত্রছাত্রীদের হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছিল।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed