Main Menu

ছাতকে নিখোঁজ আ.লীগ নেতার লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি : ছাতকে নিখোঁজ আ.লীগ নেতা ফারুক মিয়ার (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ফারুক মিয়া পুরান মইশাপুর গ্রামের মৃত আব্দুস সত্তার মাষ্টারের পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, গত শুক্রবার রাতে জালালপুর-কাঞ্চনপুর রাস্তার পাশের নিজ দোকান থেকে বাড়ী ফেরার পথে তিনি নিখোঁজ হন।

শনিবার সকালে এলাকার হাইটমারা বিলের পাশে তাঁর পরনের ব্যবহৃত জুতা ও ছেড়া লুঙ্গি পাওয়া গেছে।

খবর পেয়ে শনিবার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহ করে এবং বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে রোববার সকালে তার লাশ উদ্ধার করে।

সুনামগঞ্জের এএসপি সার্কেল দুলন মিয়া ও ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ শনিবার দিনব্যাপী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed