নূরুল হত্যার খুনিদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন বাইপাস উপ-কমিটির সহ-সভাপতি নূরুল ইসলামের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গোয়াইনঘাট উপজেলার পরগনা বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৩ জুন) পরগনা বাজারে ২নং পশ্চিম জাফলং ও পরগনা বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা অনতিবিলম্বের নূরুল হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন অন্যধায় আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে।
এসময় বক্তারা অনতিবিলম্বে নূরুল ইসলামের হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। অন্যথায় যে কোন ধরনের আন্দোলন করতে বাধ্য হব। এমন দাবী জানিয়ে প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন।
উক্ত সভায় ছাতার গ্রামের বিশিষ্ট মুরুব্বি বীর মুক্তিযোদ্ধা হারিছ আলীর সভাপতিত্বে ও পরগনা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম। এসময় বিষেশ অথিতি ছিলেন মোঃ জসিম উদ্দিন সদস্য ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন, মকুল মিয়া সদস্য ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রইস আলী সভাপতি পরগনা বাজার ব্যবসায়ী কমিটি, সিরাজ উদ্দিন,আব্দুস সালাম, মহসিন, আলাউদ্দিন, বদরুল ছোয়াব আলী, মুহিম, তৈয়ব আলীসহ এলাকার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed