ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দা ও ত্রিশাল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন তারাকান্দা উপজেলার আলী হোসেন (৪৩) ও ত্রিশাল উপজেলার স্বপন মিয়া (৪০)। পুলিশের ভাষ্যে, নিহতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের নামে একাধিক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আশিকুর রহমান জানান, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরের ফুলপুর সড়কের পাশে মাদক কারবারিরা মাদকের চালান ভাগাভাগি করছে এমন সংবাদে সেখানে যৌথ অভিযান চালায় পুলিশ।
উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ইট-পাটকেল নিক্ষেপ ও এলোপাথাড়ি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আলী হোসেনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা, তিনটি গুলির খোসা, ২টি বড় ছোড়া উদ্ধার করা হয়। আলী হোসেনের নামে চুরি, ডাকাতি ও পুলিশের ওপর হামলাসহ ২৫টির বেশি মামলা রয়েছে।
বন্দুকযুদ্ধে জেলা গোয়েন্দা শাখার এসআই সেলিম, তারাকান্দা থানার এসআই খন্দকার মামুনসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি আশিকুর রহমান।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে ত্রিশাল উপজেলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সড়কের একটি পরিত্যক্ত ঘর ঘেরাও করে পুলিশ।
উপস্থিতি টের পেয়ে ঘরে থাকা মাদকারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে স্বপন মিয়া ঘটনাস্থলেই মারা যান।
স্বপন মিয়ার বিরুদ্ধে হত্যা ও মাদকের ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে ত্রিশাল থানার পুলিশ।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed