Main Menu

বিশ্বনাথে হা-ডু-ডু টুর্নামেন্টে সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে শাহওলী খন্দকার (রহ.) সমাজ কল্যাণ সংস্থা পশ্চিম শ্বাসরাম আয়োজিত ৫ম হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে ২৫-৪৫ পয়েন্টে একতা পূর্ব শ্বাসরাম হা-ডু-ডু দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সোনার বাংলা হা-ডু-ডু দল। তুমুল উত্তেজনাপূর্ন ফাইনাল খেলায় সোনার বাংলা দলের খেলোয়াড়দের সামনে দাড়াতে পারেনি একাতা দলের খেলোয়াড়েরা। ফলে সহজেই জয় তুলে নেয় সোনার বাংলা হা-ডু-ডু দলটি।
বৃহস্পতিবার বিশ্বনাথ সদর ইউনিয়নের শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের এই ফাইনাল খেলা অনুষ্টিত হয়। খেলা শেষে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. কছির আলীর সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু’র পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টান উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, প্রচার সম্পাদক মামুন আহমদ, সদস্য ফয়ছল আহমদ, রাহিম আহমদ, ফরহাদ আহমদ, সাজন আহমদ, ফরিদ মিয়া, আলা উদ্দিন, আব্দুর রহমান আলম, তামিম আহমদ, ক্রীড়ানুরাগী আব্দুল মতিন, লালই মিয়া, বুরহান উদ্দিন, সিরাজ উদ্দিন, আব্দুল আলিম প্রমুখ।

Share





Related News

Comments are Closed