বিশ্বনাথে জামায়াত নেতা আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে জামায়াত নেতা মুহিবুর রহমান নিজামকে (৬০) আটক করেছে পুলিশ। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রামের মৃত সাজিদ আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রাকিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ জামায়াত নেতা মুহিবুর রহমান নিজামকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই রাকিবুল ইসলাম বলেন, নিজাম একজন সক্রিয় জামায়াত কর্মী।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, সক্রিয় জামায়াত কর্মী হওয়ায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে। পূর্বের কোনো ঘটনার সাথে জড়িত কিনা খতিয়ে দেখা হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed