সিসিকে তিন পদে ১৯৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ
বৈশাখী নিউজ ২৪ ডডটকম: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বৃহস্পতিবার পর্যন্ত মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে মেয়র পদে ৫ জন, সাধারণ ওয়ার্ডে ১৪০ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দিন আহমদ।
নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
১ ও ২ জুলাই মনোনয়নপত্র বাছাই । ৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed