সিলেটে মামাতো ভাইয়ের পাথরের আঘাতে যুবক খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মিরাবাজারে মামাতো ভাইয়ের ছুড়া পাথরের আঘাতে স্বপন আহমদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্বপন মিরাবাজারের মৌসুমী আবাসিক এলাকার ৭৬ নম্বর বাসার বাসিন্দা মৃত আহমদ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, বুধবার রাতে পারিবারিক বিরোধের জেরে স্বপনকে তাঁর মামাতো ভাই সোহেল পাথর দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের উদ্যোগ নিয়েছিল তাদের পরিবার। পরে পুলিশের হস্তক্ষেপে মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed