ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে ৬ বোমা মেশিন ধ্বংস
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ৬টি অবৈধ পাথর তোলার যন্ত্র (বোমা মেশিন) আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে। বুুধবার সকাল ১১টা থেকে একটানা দুই ঘণ্টা চলে এ অভিযান।
টাস্কফোর্স সূত্রে জানা গেছে, ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে একটি পাথর খেকো চক্র সম্পূর্ণ বেআইনিভাবে অবৈধ বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করে আসছিল। প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা সত্ত্বেও চক্রটি পাথর উত্তোলন করায় টাস্কফোর্স সেখানে অভিযান চালায়।
কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্সের অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ৬টি বোমা মেশিন জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং একটি মেশিন থানায় নিয়ে আসা হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed