জাফলংয়ে ৭টি দোকানে জরিমানা
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে আগত পর্যটকদের সেবার মান বৃদ্ধির লক্ষে মেয়াদহীন ও নকল পণ্য মুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল এর নেতৃত্বে জাফলং ভিউ সংলগ্ন এলাকা থেকে মেয়াদহীন ও নকল পণ্য রাখার অপরাধে ৭টি দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা এবং প্রায় লক্ষাধিক টাকার মালামাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল, জাফলং ট্যুরিষ্ট পুলিশের অফিসার ইনচার্জ দেবাংশু কুমার দে, এস আই ত্রিপন ও এ এস আই আবু সালেহসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন, জাফলংয়ে আগত পর্যটকরা যাতে কোন রকম মেয়াদ উক্তীর্ণ ও নকল পণ্য ক্রয় করে প্রতারিত না হয় সে দিক বিবেচনা করে আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed