ছাতকের সাংবাদিক চাঁন মিয়ার দাফন সম্পন্ন
ছাতক সংবাদদাতা: ছাতকে হাজারো মানুষের উপস্থিতিতে সাংবাদিক চান মিয়ার জানাযা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর বাজারে অনুষ্ঠিত জানাযা নামাযে ইমামতি করেন মরহুমের পুত্র হাফেজ শাহিন অাহমদ।
এর অাগে সকল সাংবাদিকের পক্ষ থেকে মরহুমের বর্ণাঢ্য স্মৃতি চারন করেন ছাতক প্রেসক্লাব সভাপতি অালহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার। আরো বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন অাহমদ মিলন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরি মিজান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অাবু সাদাত লাহিন, জাপা নেতা অানম ওহিদ কনা মিয়া, অধ্যক্ষ মাওলানা অাবদুস সালাম অাল মাদানী, মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য অাবদুস শহিদ মুহিত প্রমুখ।
এসময় সিনিয়র অাইনজীবি এড: অাবুল হাসান, এড: অাবদুল কাহ্হার, এড: রেজাউল করিম, দৈনিক সমকালের সিলেট বিভাগীয় ব্যুরোর স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, দৈনিক জনতার সিলেট ব্যুরো প্রধান কামাল অাহমদ, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মাসুদ কামাল সুফি, ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর অালম খায়ের, দক্ষিন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজি মাওলানা জমিরুল ইসলাম মমতাজ, দোয়ারাবাজার প্রেসক্লাবের সহ সভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অাশিক মিয়া, ওসমানীনগর উপজেলার চ্যানেল এস’র রিপোর্টার অাবদুল হাদি, দক্ষিন সুনামগঞ্জ থানার এএসঅাই মাহফুজুর রহমান, সাংবাদিক অাবু সঈদ, কাজি মাওলানা অাবদুস সামাদ, সিলেট রাগিব রাবেয়া মেডিকেল এলাকার খাদিজা ফার্মেসীর পরিচালক রাগিব অাহমদ, তরুন সমাজসেবী কাজি জাহাঙ্গির অালম, সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি হাফেজ রফিকুল ইসলাম তালুকদার, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অানোয়ার হোসেন রনি, যুগ্ম সম্পাদক অামিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক অাতিকুর রহমান মাহমুদ, প্রচার সম্পাদক জুনেদ অাহমদ, ক্রিড়া সম্পাদক কামরুল ইসলাম সবুজ, সায়েম অাহমদ, শাহ মোহাম্মদ অালী মুজিব, নাজমুল ইসলাম, মোশাহিদ অালী, হেলাল অাহমদ, মানিক, মাহবুব অালম, সদরুল অামীনসহ ছাতকের বিভিন্ন অঞ্চলের অা’লীগ, বিএনপি, জাপা, জামায়াত, অাল ইসলাহ-তালামীয, ছাত্রলীগ, ছাত্রদল, যুব সংহতি এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান চাঁন মিয়া মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য অাত্মীয়-স্বজন রেখে গেছেন।
ছাতকের এ প্রবীণ সাংবাদিক দীর্ঘ দেড়যুগেরও বেশী সময় ধরে সংবাদপত্রে লেখালেখির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি সুনামগঞ্জের স্থানীয়, সিলেটের আঞ্চলিক দৈনিক পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের ছাতক শাখার প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি উপদেষ্টা ছিলেন। পরবর্তীতে দৈনিক বাংলাবাজারের ছাতক প্রতিনিধি, দেশের একাধিক অনলাইন নিউজ পোর্টালে এবং আমৃত্যু দৈনিক ইনকিলাবের ছাতক প্রতিনিধি হিসাবে পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি ছিলেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed