Main Menu

ময়মনসিংহে বাস-অটো সংঘর্ষে নারীসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে ১ নারীসহ ৩ জন নিহত হয়েছে।

বুধবার (২০ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের ছত্রাশিয়া শারীরিক শিক্ষা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুক্তাগাছা পৌরসভার পিলখানা এলাকার রাজন (৪০), রুমেল (২০) ও অজ্ঞাত এক নারী (৩৫)।

পুলিশ জানায়, আহত হালুয়াঘাট উপজেলার কানিকান্দা গ্রামের জয় (২৫), সজীব (২৫) ও আরো একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মুক্তাগাছা থানার ওসি আলী আহমদ মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহগামী মাইক্রোবাস ও মুক্তাগাছা গামী সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে ৩ জন ঘটনাস্থেই নিহত হয়। এসময় আরও ৩ জন গুরতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠায়।

পুলিশ আরও জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি আটক করা গেলেও চালক পালিয়েছে।

Share





Related News

Comments are Closed