সিলেটে বন্যার পানিতে ডুবে নারী ও শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে এক বিধবা নারী ও জকিগঞ্জ উপজেলায় এক শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে।
কানাইঘাটে বন্যার পানি থেকে শিশু পুত্রকে রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ হারালেন বিধবা হোসনে আরা (৩০)। মঙ্গলবার (১৯ জুন) বিকাল ৩টায় উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউপির সড়কের বাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত হোসনে আরা একই ইউপির দক্ষিণ ঠাকুরেরমাটি গ্রামের মতি মিয়ার বিধবা মেয়ে। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি দুই সন্তান নিয়ে বাবার বাড়ীতে বসবাস করছিলেন।
গত কয়েকদিনে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের পাশাপাশি সাতবাঁক ও দিঘীরপাড় পূর্ব ইউপিতে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। এ অবস্থায় হোসনে আরা তার দুই শিশু সন্তানকে নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য রওয়ানা দেন। পথিমধ্যে সাড়ে ৪ বছরের ছেলে স্রোতের পানিতে পড়ে গেলে ছেলেকে রক্ষা করতে মা হোসনে আরাও পানিতে ঝাঁপ দেন। এ সময় ছেলেকে রক্ষা করতে পারলেও স্রোতের পানিতে তলিয়ে যান তিনি। তার সন্তানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধারের ব্যাপক চেষ্টা করে ব্যর্থ হন।
পরে বিকেল ৪টায় আত্মীয় স্বজনরা সড়কের বাজারের দক্ষিণ পাশ থেকে তাঁর মৃত দেহ উদ্ধার করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল।
এদিকে, বন্যায় পানিবন্দী থেকে নিজেদের বাঁচাতে সোমবার (১৮ জুন) সন্ধ্যা ৬ টায় নানাবাড়ী যাওয়ার পথে রাস্তায় বন্যার স্রোতে ভেসে যায় মাহির আহমদ (৭) নামে এক শিশু। সে জকিগঞ্জ উপজেলার উপজেলার মনসুরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল হান্নান ও তার দল প্রায় ৬ ঘন্টা পর চেষ্টা চালিয়ে গভীর রাতে তার লাশ উদ্ধার করে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed