প্রাথমিকে ১৩১৩ জনকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ১৩১৩ জন সহকারী শিক্ষককে পদোন্নতি দেয়া হয়েছে। এ তালিকায় রয়েছে, সুনামগঞ্জ, বগুড়া ও টাঙ্গাইলের বিভিন্ন স্কুলে কর্মরত জ্যেষ্ঠ সহকারী শিক্ষকরা। মঙ্গলবার (১৯ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সুনামগঞ্জের ১১ উপজেলার ৫০৩, বগুড়ার ১২ উপজেলায় ২৯৫ এবং টাঙ্গাইলের ১১ উপজেলার ৫১৫ জন শিক্ষককে চলতি দায়িত্বে প্রধান শিক্ষকের শূন্যপদে বসানো হয়েছে।
আদেশে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের আগামী এক সপ্তাহের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে তাদের পদোন্নতি দেয়া হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত আলাদাভাবে তিনটি আদেশ জারি করা হয়েছে।
তিনি আরও বলেন, জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষকের শূন্যপদে পদায়ন একটি চলমান প্রক্রিয়া। ইতোমধ্যে ২৩ জেলার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
অন্যান্য জেলা থেকে শিক্ষকদের গ্রেডেশনের তালিকা পাওয়ার পর যাচাই-বাছাই শেষে প্রধান শিক্ষকের শূন্যপদে চলতি দায়িত্বে পদোন্নতি দেয়া হবে বলেও জানান তিনি।
Related News
সিলেটে এইচএসসিতে ৩ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ৬টিতে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানেরRead More
সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০ শতাংশ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হারRead More



Comments are Closed