বাগেরহাটে বজ্রপাতে দুজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বাগেরহাটে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১৯ জুন) বিকালে সদর উপজেলার কাপালী বন্দর ও মোরেলগঞ্জ উপজেলার কুমারীয়াজোলা গ্রামে হতাহতের এসব ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান।
নিহতরা হলেন বাগেরহাট সদর উপজেলার কাপালী বন্দর গ্রামের বিষ্ণুপদ মণ্ডলের স্ত্রী শম্পা রানী মণ্ডল (২৫) ও মোরেলগঞ্জ উপজেলার কুমারীয়াজোলা গ্রামের রমেন্দ্রনাথ মৃধার ছেলে বিকাশ মৃধা (৫০)। আহত সুভাস তালুকদারকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে চিকিৎসক মশিউর রহমান বলেন, কুমারীয়াজোলা গ্রামের সুভাস তার মাছের ঘেরে মাটি কাটার জন্য বিকাশ মৃধাকে শ্রমিক নিয়োগ দেন। মাটি কাটার সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে আহত হন বিকাশ ও সুভাস। ঘেরমালিক সুভাসের পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই বিকাশের মৃত্যু হয়। আহত সুভাসকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি শঙ্কামুক্ত।
একই সময় বজ্রপাতে মারা যান শম্পা রানী মণ্ডল।
সদর উপজেলার বেমরতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর জানান, বৃষ্টির মধ্যে গৃহবধূ শম্পা বাড়ির পাশে মাঠে বেঁধে রাখা গরু আনতে যান। প্রায় আধা ঘণ্টা পরও শম্পা বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাকে খুঁজতে মাঠে যান।
তাঁকে মাঠে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। এ সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed