ঠাকুরগাঁওয়ে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক ও কাওছার নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার (১৭ জুন) বিকেলে সদর উপজেলার মথুরাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ।
নিহত ফারুক ও কাউসার সদর উপজেলা জামালপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক, কাউসার ও রবিউল ইসলাম বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে করে বালিয়াডাঙ্গীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা মথুরাপুর এলাকায় পৌঁছালে বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফারুক ও কাওসারকে মৃত ঘোষণা করেন এবং অপর মোটরসাইকেল আরোহী রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠান।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed