আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবের শেখ হৃদয় নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ জুন) সন্ধ্যা পৌনে ৭টায় পুরাতন মুকসুদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রোববার (১৭ জুন) সকাল ৯টায় মুকসুদপুর উপজেলার পশারগাতি মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
হৃদয় ওই গ্রামের আরিফুল শেখের ছেলে। সে পুরাতন মুকসুদপুর গ্রামের ফারুক খান উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, গাছে টাঙানো আর্জেন্টিনার পতাকা ঝড় বৃষ্টির কারণে বাঁকা হয়ে যায়। শনিবার সন্ধ্যায় পতাকা সোজাভাবে টাঙানোর জন্য হৃদয় গাছে ওঠে। গাছটির সঙ্গে বিদ্যুৎ ও ডিশ লাইনের তার ছিলো। গাছে ওঠার পরই সে বিদ্যুতস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে বাঁশ দিয়ে ধাক্কা মেরে নিচে নামায়। পরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed