নোয়াখালীতে বাস-অটো সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। নিহতরা হলেন- দুই ভাই মিজান ও বেলাল এবং অটোরিকশা চালক রাকিব।
এর মধ্যে মিজান ও বেলাল সোনাইমুড়ীর কাঁঠালিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং অটোরিকশাচালক রাকিব একই গ্রামের রুহুল আমিনের ছেলে।
আহতদের মধ্যে আবদুল নামে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি উপজেলার কৈলাইয়া গ্রামে। অন্যজনের পরিচয় জানা যায়নি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দুপুরে মিজান ও বেলাল ঘরের খুঁটি ক্রয় জন্য অটোরিকশায় করে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাশার বাজারে যাচ্ছিলেন। পথে রামপুর এলাকায় হিমাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
ওসি জানান, ঘটনাস্থলেই মিজান, বেলাল ও রাকিব নিহত হন। দুর্ঘটনার শিকার বাস ও অটোরিকশাটি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed