যাকাত নিতে গিয়ে ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচিতে যাকাতের কাপড় নিতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তীব্র গরমে অসুস্থ হয়ে তারা মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের বেলকুচিতে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাসের বাড়ি থেকে জাকাতের কাপড় আনতে যান অনেকে। তীব্র গরমে সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানা পুলিশের ওসি আব্দুর রাজ্জাক বলেন, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। তাদের মধ্যে দু’জন মারা গেছেন।
বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাকিল হামজা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ওই দু’জনকে বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করা হয়েছে।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed