Main Menu

শরীয়তপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. রুহুল আমিন বাঘা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার ভদ্রচাঁদ এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। রুহুল আমিন বাঘা উপজেলার চর বিষুগাঁও গ্রামের মোসলেম বাঘার ছেলে।

পুলিশের দাবি, রুহুল আমিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।

শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ভদ্রচাঁদ এলাকায় অভিযানে যায় জেলা ডিবি পুলিশ।

উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে রুহুল আমিন ও তার সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই রুহুল আমিন মারা যান।

পরে লাশ উদ্ধার করে পুলিশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রুহুল আমিনের বিরুদ্ধে থানায় মাদকসহ ছয়টি মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

Share





Related News

Comments are Closed