Main Menu

হবিগঞ্জে দুই কাপড়ের দোকানকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের কাপড়ের দোকানগুলোতে ঈদ উপলক্ষ্যে ইচ্ছেমত দাম আদায় করছেন ব্যবসায়ীরা। তারা অতিরিক্ত মুনাফার আশায় কাপড়ের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। লাগামহীন মূল্যে কাপড় বিক্রির অভিযোগে হবিগঞ্জ শহরের বড় দুই কাপড়ের দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ জুন) বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র এবং তাসলিমা শিরিন মুক্তা এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র জানান, অভিযানকালে শহরের ঘাটিয়া বাজার এলাকার মধুমিতা ক্লথ স্টোরকে ৫ হাজার এবং মনিহার বস্ত্রালয়কে ৮ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেয়া হয়। তারা কাপড়ের ক্রয়ের কোন রসিদ দেখাতে ব্যর্থ হন।

Share





Related News

Comments are Closed