সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর নয়াসড়কে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে দোকানপাট ২ ঘন্টা বন্ধ রেখে মানববন্ধন পালন করেছে নয়াসড়ক বিজনেস এসোসিয়েশন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত নয়াড়সক এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে ব্যবসায়ী ও কর্মকর্তা কর্মচারী ও এসোসিয়েশনের নেতৃবৃন্দ অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। অন্যথায় ব্যবসায়ীরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
মানববন্ধনে এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ, সায়েম আহমদ, কবীর খান, নেহার কুমার রায়, কয়ছর আলম, সাহেদ আহমদ, হুমায়ূন কবীর, সুহিন আহমদ, সোহেল আহমদ, কয়ছর আহমদ, গৌতম রায়, রেজা, সাদ্দাম হোসেন প্রমুখ।
উক্ত মানববন্ধনে নয়াসড়ক এলাকার প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মালিক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed