ওসমানীনগরে ধান ক্ষেত থেকে প্রবাসীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে সৌদি ফেরত এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গুপ্তপাড়া গ্রামের পার্শ্ববর্তী ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শেখ মাসুক মিয়া (৪০) উপজেলার তাজপুর ইউনিয়নের গুপ্তপাড়া গ্রামের মৃত শেখ কদরিছ মিয়ার ছেলে। মাসুক গত প্রায় বছর খানের পূর্বে সৌদী আরব থেকে দেশে ফিরে আসেন। বিগত কয়েক দিন পূর্বে তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা উদ্ধার হওয়া লাশটি সৌদী প্রবাসী মাসুক মিয়ার বলে নিশ্চিত করেছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মাসুক মিয়াকে হত্যা করা হয়েছে। কি কারণে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তদন্তের মাধ্যমে তা উদঘাটন করা হবে। তিনি জানান বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাস্তার পাশে একজন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পরে থাকার খবর স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি জানান, নিহত ব্যক্তির মুখের দুই পাশে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। যেখানে লাশ পাওয়া গেছে তার পাশে রাস্তার উপর স্তুপ স্তুপ তাজা রক্ত পড়ে আছে। ধারণা করা হচ্ছে উদ্ধারের কয়েক ঘন্টা পূর্বে লোকটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ক্ষেতে ফেলে দুর্বৃক্তরা পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
উপজেলার গোয়ালাবাজার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, গ্রামতলা ও গুপ্তপাড়া গ্রামের মধ্যখানে সড়কের পাশে ধান ক্ষেতে একটি লাশ পরে থাকার বিষয়টি এলাকাবাসী পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed