বিয়ানীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া মাঝরটিলায় এবাদুর রহমান উজ্জ্বল (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঘরের ভীমের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে জানান পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুরঞ্জিত।
এবাদুর রহমানের পরিবারের সদস্যরা জানান, সোমবার ভোররাতে উজ্জ্বল সেহেরী খেয়ে মসজিদে ফজরের নামাজ পড়তে যায়। নামাজ থেকে ফিরে এসে তার কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে পাশের কক্ষে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে, পরিবারের সদস্যরা ধারণা করছে সে আত্মহনন করেছে।
Related News
সিলেটে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ ফয়ছল আহমদRead More
সিলেটে ১ কোটি ২৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, বিভিন্ন প্রকারের কসমেটিকসসহRead More



Comments are Closed