কবি ফররুক আহমদের ৯৪তম জন্মবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী রেনেসাঁর কবি ফররুক আহমদের ৯৪তম জন্মবার্ষিকী আজ রোববার। ১৯১৮ সালের ১০ জুন এই জ্যোতির্ময় কবি বর্তমান মাগুরা জেলার মধুমতি নদীবিধৌত মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খান সাহেব সৈয়দ হাতেম আলী এবং মাতা বেগম রওশন আক্তার। কবি ফররুখের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।
ফররুখ আহমদ ১৯৩৭ সালে খুলনা জেলা স্কুল থেকে মেট্রিক এবং কলকাতার রিপন কলেজ থেকে ১৯৩৯ সালে আইএ পাস করেন। এরপর প্রথমে স্কটিশ চার্চ কলেজে অনার্সে এবং পরে সেন্টপল কলেজে ইংরেজিতে অনার্সে ভর্তি হন। ১৯৪০-এর দশকের কবিদের মধ্যে ফররুক আহমদ শুধু শ্রেষ্ঠতমই নন, বাংলা সাহিত্যের হাজার বছরের ইতিহাসে তার মতো দীপ্ত প্রতিভা বিরল। তার সবচেয়ে বড় অবদান তিনি ইসলামের নিগূঢ় চেতনা কাব্যভাবনায় ও জীবন প্রত্যাশায় সুনিপণভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ তার শিল্প নৈপুণ্যের অনবদ্য স্বাক্ষর। ইসলামের প্রগাঢ় বোধ-বিশ্বাসকে সাজিয়েছেন কবিতার পংক্তিতে। জাতীয় সংকট মোকাবিলায় একজন কবিও নিজ অবস্থান থেকে যে অগ্রগামী নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন, সেই সত্যকে অপার নিষ্ঠায় প্রতিষ্ঠিত করেছেন ফররুখ। তার রচনায় ইসলামী নবজাগরণের পাশাপাশি নিপীড়িত মানবতার মুক্তির বাণী উচ্চারিত হয়েছে।
বহুমুখী প্রতিভার অধিকারী ফররুখ আহমদ কবিতা ছাড়াও বহু কাব্য, গান, নাটক ও শিশুতোষ রচনায় রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। সাহিত্যে অবদানের জন্য ‘একুশে পদক’, ‘স্বাধীনতা পদক’, ‘ইসলামী ফাইন্ডেশন পুরস্কার’ পেলেও জাতি হিসেবে ঋণ শোধ করা কি সম্ভব হয়েছে? ‘রাত পোহাবার আর কতো দেরি পাঞ্জেরি’ মুসলিম জাতিকে জাগিয়ে তোলার মহান দায়িত্ব পালনকারী কবি ফররুখ আহমদ ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ঢাকায় ইস্কাটন গার্ডেনের বাসায় ইন্তিকাল করেন। রাজধানীর শাহজাহানপুরে কবি বেনজীর আহমদ পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। একজন বড় মাপের কবির কবর জাতীয়ভাবে সংরক্ষণের ব্যবস্থা আজো করা হয়নি।
Related News
সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন
সালেহ আহমদ (স’লিপক): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাRead More
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More



Comments are Closed