সিলেটে চুরির মামলায় মেম্বার দম্পতি জেল হাজতে
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ বাজারে জকিগঞ্জের এক ইউপি সদস্য দম্পতিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার চুরির মামলায় পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করলে আদালত উভয়কে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সুবহান মেম্বারের স্ত্রী রোকিয়া বেগম (৪০) গোলাপগঞ্জ এ ওয়াহাব প্লাজার একটি কসমেটিক্সের দোকান থেকে অপর একজন মহিলা ক্রেতার ব্যানেটি ব্যাগ চুরি করেন। ঐ ব্যাগে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ছিল। বিষয়টি সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়লে জনগন ইউপি সদস্য সুবহানের স্ত্রী রোকিয়া বেগমকে আটক করেন। স্ত্রী আটকের সংবাদ পেয়ে স্বামী সোবহান মেম্বার স্ত্রীকে রক্ষার জন্য তদবীর শুরু করেন।
সুবহান মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন চুরি ডাকতির মামলা রয়েছে বলে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার নাটেশ্বর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র রেহান আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় চুরির অভিযোগে সোবহান মেম্বার, তার স্ত্রী রোকিয়া বেগমসহ অজ্ঞাত নামা আরও ২ জনকে আসামী করে মামলা দায়ের করলে শুক্রবার স্বামী স্ত্রীকে পুলিশ আদালতে প্রেরণ করে। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed