Main Menu

রাজনগরে যুবকের মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে জয়নাল আবেদিন (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ জুন) দুপুর ২ টার দিকে উপজেলার খারপাড়া গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

জয়নাল আবেদিন খারপাড়া গ্রামের মৃত আব্দুস শহিদ এর ছেলে।

রাজনগর থানার এসআই বিনয় ভূশন চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, জয়নাল বিষ পান করে আত্নহত্যা করেছে এমন সংবাদের ভিতিত্তে তার বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মগে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্নহত্যা ।

Share





Related News

Comments are Closed