গোয়াইনঘাটে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার ভিতরগুল গ্রামের সাদেক মিয়ার ছেলে ইয়াকুব আলী (০৪) ও বগাইয়া হাওর গ্রামের রেনু মিয়ার ছেলে ওয়াজকুরুনি (২৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের নওয়াগাঁও নামক স্থানে একটি সিএনজি চালিত অটো রিকশাটিকে বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী ওয়াজকুরুনি নিহত হয়।
অপরদিকে বুধবার (০৬ জুন) বিকেলে উপজেলার ভিতরগুল গ্রামে বাড়ির পাশে দোকান পাড়ে খেলা করছিল শিশু ইয়াকুব। এ সময় দ্রুত গতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে সে। গুরুতর আহতবস্থায় স্থানীয়রা ইয়াকুব আলীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed