কানাইঘাটে ১০দিন পর শিশুর লাশ উদ্ধার
কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাটে সুরমা নদীতে ডুবে যাওয়ার ১০ দিন পর ভেসে উঠলো এক শিশুর লাশ। মঙ্গলবার দুপুর ১২টায় কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা সংলগ্ন সুরমা নদীর তীরে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। কানাইঘাট থানার এসআই আবু কাউছারের নেতৃত্বে একদল পুলিশ নদী থেকে ক্ষতবিক্ষত অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
পরবর্তীতে ১০ দিন পুর্বে নদীতে ডুবে যাওয়া শিশু মুশাহিদের আত্মীয় স্বজনরা এসে অর্ধগলিত লাশটি শিশু মুশাহিদের বলে সনাক্ত করেন। এ সময় নদীর তীরে উৎসুক জনতা ভীড় করেন। সকল আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৫টায় শিশু মুশাহিদের লাশের দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার নিকটাত্মীয় আব্দুস সালাম।
উল্লেখ্য, গত ২৬ মে একটি যাত্রীবাহী ইঞ্জিন নৌকা অন্য একটি পাথরবাহী ভলগেটের সাথে ধাক্কা লেগে সুরমা নদীতে ডুবে যায়। এ সময় কুওরঘড়ি গ্রামের কয়ছর আহমদের স্ত্রী হাসনা বেগম গুরুতর আহত হন এবং তার কোলে থাকা শিশু সন্তান মুশাহিদ নদীতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed