মৌলভীবাজার ছাত্রদল সভাপতিকে পেটালো পদবঞ্চিতরা
মৌলভীবাজার সংবাদদাতা: কেন্দ্র ঘোষিত কমিটি প্রকাশের এক ঘন্টার মাথায় পদবঞ্চিতদের হাতে প্রহৃত হয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ। মঙ্গলবার বিকালে শহরের শাহ মোস্তফা সড়কে তাকে ঘেরাও করে মারধোর করতে থাকে পদবঞ্চিত ১৫/২০ জন নেতাকর্মী।
মারধোরের একটি ভিডিওতে দেখা যায়, লাল শার্ট আর সাদা প্যান্ট পরনে জেলা ছাত্রদলের সভাপতিকে বেধড়ক লাঠিপেটা করছে কিছু যুবক।
প্রত্যক্ষদর্শী ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর নতুন সভাপতি রুবেল আহমদ মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খালেদা রব্বানীর শাহ মোস্তফা রোডস্থ বাসায় যান। সেখানে শুভেচ্ছা বিনিময় শেষে শাহ মোস্তফা সড়কে আসলে পদবঞ্চিতদের তোপের মুখে পড়েন তিনি। এসময় পদবঞ্চিত নেতাকর্মীরা দলীয় স্লোগান দিয়ে তাকে মারধর করে।
তাৎক্ষনিক নিজের আত্মরক্ষার্থে রুবেল আহমদ পুনরায় খালেদা রব্বানীর বাসায় ফিরে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রদলের কমিটিতে পদবঞ্চিত কয়েকজন নেতা জানান, দলের এই দুঃসময়ে ছাত্রদলের মতো একটা গুরুত্বপূর্ণ সংগঠনে অপেক্ষাকৃত দুর্বল নেতৃত্ব দেয়া হয়েছে, যা হাস্যকর। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা এই কমিটি মেনে নিতে পারছে না।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি রুবেল আহমদ বিষয়টি এড়িয়ে যান।
উল্লেখ্য, মঙ্গলবার দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান স্বাক্ষরিত দলীয় প্যাডে মো. রুবেল মিয়াকে সভাপতি ও আকিদুর রহমান সোহানকে সম্পাদক করে মোট ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed