Main Menu

ফেঞ্চুগঞ্জে কিশোর বলাৎকারের ঘটনায় মামলা

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আলোচিত কিশোর বলাৎকারের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

নজরুল ইসলাম মিফতার (৫০) কে আসামি করে মঙ্গলবার (৫ জুন) মামলা দায়ের করা হয়। ভিকটিমের বাবা আবু মিয়া বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং- ০৬/১৮।

মামলায় অভিযুক্ত সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম মিফতার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি।

মামলার বিবরণে জানা যায়, গত ২ জুন শনিবার সন্ধ্যায় ভিকটিম পরিবহন শ্রমিক (১৫) মাইজগাঁও অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সদস্য হওয়ার উদ্দেশ্যে শ্রমিক নেতা নজরুল ইসলাম মিফতারের শরনাপন্ন হলে তিনি তার কাছ থেকে সদস্য ফি বাবত ২২৫০ টাকা গ্রহন করেন। টাকা প্রাপ্তির রশীদ বাড়িতে রয়েছে বলে নজরুল ইসলাম মিফতার ঐ কিশোরকে মোটরসাইকেলে করে তার বাড়ির একটি কক্ষে নিয়ে যৌন নির্যাতন করেন।

যৌন নির্যাতনের কারণে কিশোর পরিবহন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে ঐদিন রাতে কিশোরের স্বজনরা চিকিৎসার উদ্দেশ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক বলৎকারের শিকার কিশোরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিকৃত যৌন নির্যাতনের শিকার কিশোর বর্তমানে ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

বলৎকারের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নজরুল ইসলাম মিফতার বলেন, কিশোর পরিবহন শ্রমিক প্রাপ্ত বয়স্ক না হওয়ায় তাকে অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সদস্যপদ না দেওয়ার কারণে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসাবে মিথ্যা মামলা করেছে।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যার পর ভিকটিম (১৫) সিএনজি অটোরিকশা মাইজগাও শাখায় ভর্তির জন্য টাকা নিয়ে গেলে অভিযুক্ত মিফতার মেম্বার ভিকটিমকে বাড়িতে নিয়ে বলাৎকার করেন। এ মামলা দায়েরে স্বস্তি প্রকাশ করে উপযুক্ত বিচারের আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। আমরা দ্রুত আসামীর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

Share





Related News

Comments are Closed