পড়শী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দরবাজারস্থ পড়শী রেস্টুরেন্টে পঁচা, বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বেশ কয়েকটি অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ জুন) দুপুরে বন্দরবাজার থেকে জেল রোড পর্যন্ত ভোক্তা অধিকার আইন-২০০৯ এ পরিচালিত ঘন্টাব্যাপী এ অভিযানে পড়শী রেস্টুরেন্ট ছাড়াও জেল রোডস্থ গুড়া মশলার মিল ‘জালালাবাদ মিল’ কে লাইসেন্সের মেয়াদ না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ‘ইহান মিল’ কে লাইসেন্স দেখানোর জন্য দুইদিন সময় দেওয়া হয়।
পবিত্র রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মঙ্গলবার নগরীর বন্দরবাজার থেকে জেল রোড পর্যন্ত অভিযানে নামে বাজার মনিটরিং টিম। অভিযানে নেতৃত্ব দেন- সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া। এছাড়া অভিযানে বিএসটিআই ও বাজার মনিটরিং প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed