নবীগঞ্জে গাড়ি চাপায় প্রবাসী নিহত
নবীগঞ্জ সংবাদদাতা: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কার ও ম্যাক্সির চাপায় দুবাই প্রবাসী গোলজার মিয়া (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৪ জুন) বিকেল ৫টায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত গোলজার মিয়া ওই ইউনিয়নের জিয়াদিপুর গ্রামের মৃত ইসকন্দর আলীর পুত্র।
জানা যায়, সোমবার বিকাল ৫টায় ঢাকাগামী প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৫-২৩৩৬) পথিমধ্যে মডেল বাজার নামক স্থানে পথচারী গোলজার মিয়াকে রাস্তা পারাপারের সময় ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় শেরপুরগামী ম্যাক্সি তাকে আবারও চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed