সিলেট সিটি করপোরেশনে হকারদের হামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশনে হামলা চালিয়েছেন হকাররা। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সোমবার (৪ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে শতাধিক হকার সিটি করপোরেশনে এসে হামলা চালায়।
এ সময় তাঁরা নগর ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে বলে জানান সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব ইদ্দিন শিহাব।
তিনি অভিযোগ করে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে মহানগর হকার লীগ সভাপতি আব্দুর রকিবের নেতৃত্বে শতাধিক হকার সিটি করপোরেশনে হামলা চালায়। এ সময় মেয়র আরিফ নগর ভবনে নিজের দপ্তরে ছিলেন। পরিস্থিতি সামাল দিতে তিনি এ সময় বাইরে বেরিয়ে আসলে শ্রমিকরা তাঁকে লক্ষ করেও ইটপাটকেল ছুড়তে থাকে।
এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী জরুরী বিকেলে সংবাদ সম্মেলন করে এ ঘটনার জন্য হকার লীগের নেতা আব্দুর রকিবকে দায়ী করেছেন। এ ঘটনায় সিটি কর্পোরেশনের তিন কর্মী আহত হয়েছে। তারা হলেন-আনসার আলী, সুমন আহমদ ও ইউসুফ মিয়া।
একটি সূত্র জানায়, সোমবার বিকালে বন্দরবাজার এলাকায় হকাররা প্রায় অর্ধেক পথ জুড়ে বসে। এ সময় সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মী সেখানে গিয়ে তাদেরকে রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ করেন। এতে বিক্ষুব্ধ হয়ে উঠে হকাররা। তারা এ ব্যাপারে বিক্ষোভ প্রদর্শন করে। তারা সিটি কর্পোরেশনেও হামলা চালায় বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এদিকে, হকারদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার আদালতে চলমান একটি মামলার হাজিরা রয়েছে। তাদেরকে আটকানোর জন্য এমনটি করা হয়েছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed