সিলেট সদর উপজেলা বিএনপির আলোচনা সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে সিলেট সদর উপজেলা বিএনপির উদ্যোগে সোনাতোলা এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ সভাপতি একেএম তারেক কালাম।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা শহীদ আহমদ চেয়ারম্যান, তাহির আলী পাখি, হাজী কাঞ্চন মিয়া, সিরাজ মিয়া, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ইসলাম উদ্দিন, আরমান উদ্দিন, রফিকুল ইসলাম, ফরিদ মিয়া, মশাহিদ আলী, সদর উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আব্দুল মালেক মেম্বার, ছাত্র বিষয়ক সম্পাদক আবুল হাসনাত।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জালালাবাদ থানা যুবদলের আহ্বায়ক জামাল আহমদ।
সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্য কামনা ও সকল রাজবন্ধীদের মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed