সুনামগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে রিকশাচালকের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় পারিবারীক ঝগড়াঝাটি থামানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ফুল মিয়া (৪৮)। তিনি উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মতি রহমানের ছেলে ও পেশায় রিক্সাচালক। রোববার থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা যায়, গতকাল শনিবার (২ জুন) ইফতারির পর নিহত ফুল মিয়ার পরিবারের সদস্যদের সাথে চাচাত ভাইয়ের পরিবারের ঝগড়ার সুত্রপাত হলে তা থামাতে যান ফুল মিয়া। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তবে নিহত ফুল মিয়ার পরিবারের লোকজনের অভিযোগ, ঝগড়াঝাটি থামানোর এক পর্যায়ে প্রতিপক্ষের বেধরক পিটুনিতে জ্ঞান হারিয়ে ফেলেন ফুল মিয়া। পরিবারের লোকজনের ধারণা পিটুনির কারনেই তার মৃত্যু হয়েছে।
ধর্মপাশা থানার ওসি শ্রী সুরঞ্জিত সরকার জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মারামারিতে মৃত্যুর কারন বলা হলেও প্রাথমিক তদন্তে জানা গেছে ঝগড়া থামাতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হয়েই ফুল মিয়ার মৃত্যু হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রোববার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ভিসেরা রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাওন বলেন, মুলত হাসপাতালে নিয়ে আসার আগেই ফুল মিয়া মারা গেছেন।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed