Main Menu

শরিয়তপুরে ট্রাক খাদে পড়ে ৩ শ্রমিক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: শরীয়তপুরে ধান বোঝাই ট্রাক খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও নয় শ্রমিক।

শনিবার (০২ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কানার বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইদ্রিস বিশ্বাস (৭০), রহমত গাজী (৪০) ও নাইমুল ইসলাম (১৭)। তারা সবাই সাতক্ষীরা জেলার আসাশনী এলাকার বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- ইসমাইল সরদার (৩৫), মহসিন (৪০), হামিদ (৩০), রবিউল ইসলাম (১৭) ও মালেক (২০)। বাকি আহতরা হলেন- খায়রুল ইসলাম (৩৫), মালেক সরদার (৪০), আব্দুল আলিম (৩০) ও রবিউল গাজী (২৫)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ বলেন, রাত ১০টায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

Share





Related News

Comments are Closed