জামিন পেয়েছেন সাংবাদিক সিরাজুল ইসলাম
হবিগঞ্জ প্রতিনিধি : জামিন পেয়েছেন হবিগঞ্জের সাংবাদিক সিরাজুল ইসলাম। রোববার বেলা ১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট তৌহিদুল ইসলাম এ জামিন মঞ্জুর করেন। এর আগে এডভোকেট রুহুল হাসান শরীফসহ শতাধিক আইনজীবি এ জামিন আবেদনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৩১ মে বৃহস্পতিবার রাতে মিথ্যা অভিযোগে ইউকে ভিত্তিক চ্যানেল এস এর সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে ধরে এনে থানায় রাতভর বেধড়ক মারপিট করে পুলিশ। পরে শুক্রবার বিকেলে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। এর প্রতিবাদে সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদিকরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক তোলপাড় শুরু হয়।
Related News
হবিগঞ্জে হত্যার ৩ বছর পর প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেফতার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে প্রায় তিন বছর আগে সংঘটিত চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলারRead More
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায়Read More



Comments are Closed