চুনারুঘাটে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত
হবিগঞ্জ প্রতিনিধি: জেলার চুনারুঘাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আলী হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (০২ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলার বাসুল্লা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আলী হোসেন চুনারুঘাটে দুর্গাপুর-নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় লোকজন জানান, আলী হোসেন রাতে বাসুল্লা বাজারে মাছ বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সিএনজিচালিত একটি অটোরিকশা তাকে পেছন দিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায় বলেন, হাসপাতালে আনার আগেই আলী হোসেনের মৃত্যু হয়েছে। লাশটির ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed