রায়গঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রবিবার (৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার দাদপুর জিআর ব্রিজের কাছে পাবনা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা রাশিদুল ইসলাম (২৪), আব্দুর রহমান (৩২) ও আলামিন হোসেন (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন-একই উপজেলার বরইকান্দি গ্রামের মোসলেম আলীর ছেলে সাগর আলী (৩০), বড় কুতুবপুর গ্রামের মিন্টুর ছেলে মিনহাজ (২২) ও আব্দুল গফুরের ছেলে মো. সোহেল (২০)।
এর আগে গত শুক্রবার দিনগত রাত তিনটার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সয়দাবাদ এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হন।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed