টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রুহুল (৩০) নামের এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কালিহাতী উপজেলার গোলড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল উপজেলার পশ্চিম গোলড়ার আব্দুল গণির ছেলে।
র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলড়া এলাকায় অভিযান চালানোর সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে ‘মাদক ব্যবসায়ী’রা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় এক ‘মাদক ব্যবসায়ী’ গুলিবিদ্ধ হলে অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ‘মাদক ব্যবসায়ী’কে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
উল্লেখ্য, এর আগে ঘাটাইলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কালাম আজাদ নামের এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে। ২০ মে রাতে উপজেলার দেউলাবাড়ি এলাকার একটি ইট ভাটায় এ ঘটনা ঘটে।
এছাড়া, মির্জাপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইমন হোসেন (২২) নামে এক ছিনতাইকারী নিহত হয়। ১৯ মে দিবাগত রাত দু’টার দিকে মির্জাপুর-বালিয়া-উয়ার্শী সড়কের পুষ্টকামুরী দক্ষিণপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত ইমন উপজেলার পুষ্টকামুরী পাড়ার ইয়াকুম আলীর ছেলে।
Related News
রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটRead More
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More



Comments are Closed