নবীগঞ্জে নিখোঁজের ৫দিন পর কিশোরের লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের দুর্গম পাহাড়ের ভিতর থেকে নিখোঁজের ৫দিন পর কাওছার মিয়া (১৪) নামে এক কিশোরের মাথা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ ।
শনিবার সন্ধ্যায় পানিউমদা ইউনিয়নের চাতল গ্রামের নিকটবর্তী একটি পাহাড়ের নিকট থেকে এ লাশ উদ্ধার করা হয়। কাওছার পানিউমদা ইউনিয়নের চাতল গ্রামের হায়দর আলীর পুত্র ।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চাতল গ্রামের কাছুম আলীর পুত্র দুরুদ মিয়া (২৬), একই গ্রামের সুফি মিয়ার পুত্র জগলু মিয়া ( ৩০) আটক করেছে পুলিশ ।
জানা যায় , গত ২৯ মে মঙ্গলবার সন্ধ্যার পর কাওছার তাদের বাড়ির নিকটে স্থানীয় একটি দোকানে যায় । সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে একই এলাকার কাছুম আলীর ছেলে দুরুদ মিয়ার সঙ্গে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় কাওছার। কাওছারের সন্ধান না পেয়ে নবীগঞ্জ থানায় একটি জিডি করেন কাওছারের পিতা হায়দর আলী। শনিবার বিকেলে ওই এলাকায় একটি মাথা বিহীন লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। কাওছারের শরিরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে ।
পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ–বাহুবল সার্কেল পারভেজ আলম চৌধুরী নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করা হয়। এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবী করেন কাওছারের পিতা হায়দর মিয়া ।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান বলেন, ৫দিন আগে নিখোঁজ হওয়ার পর তারা থানায় জিডি করে এবং পুলিশ এবিষয়ে তদন্তও করে, ধারণা করা হচ্ছে এটা পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।
এবিষয়ে সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, ইতি মধ্যে পুলিশ দুজনকে আটক করেছে, আশা করি শীঘ্রই এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে। এঘটনায় কাওছারের পিতা হায়দর আলী বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে ।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed