জাতীয়তাবাদী যুবদলের ৩১ জেলা কমিটি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের দুই জেলা মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ যুবদলের ৩১ জেলার কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। এর মধ্যে দেশের ৩০ সাংগঠনিক জেলা যুবদলের আংশিক ও পূর্ণাঙ্গ কমিটি এবং টাঙ্গাইলে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১ জুন) দিবাগত রাতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে কমিটি গঠনের কথা জানানো হয়। যুবদলের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন এসব কমিটির অনুমোদন দিয়েছেন।
ঘোষিত কমিটিতে ঢাকা জেলার সভাপতি হলেন রেজাউল কবির, সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস। চট্টগ্রাম মহানগরীর সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহেদ। টাঙ্গাইল জেলায় ৮১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আহবায়ক আশরাফ পাহেলী, সদস্যসচিব মাসুদুল ইসলাম তালুকদার। ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী অন্য জেলার নেতারা হলেন সুনামগঞ্জ জেলা সভাপতি আবুল মঞ্জুর মো. শওকত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ; মৌলভীবাজার জেলার সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এম এ মুহিত; কুমিল্লা (উত্তর) জেলার সভাপতি শাহাবুদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম; পটুয়াখালী জেলা সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান; শেরপুর জেলা সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান; জয়পুরহাট জেলা সভাপতি এ এইচ এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক এ টি এম শাহ নেওয়াজ কবির; গাইবান্ধা জেলা সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক; নেত্রকোনা জেলা সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন রিপন; চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি তবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রহমান; মাগুরা জেলা সভাপতি ওয়াসিকুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ; পঞ্চগড় জেলা সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু; নরসিংদী জেলা সভাপতি মহসিন হোসাইন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান; বান্দরবান জেলা সভাপতি হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক শিমুল দাস; নড়াইল জেলা সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির; বরগুনা জেলা সভাপতি হাসান মোল্লা, সাধারণ সম্পাদক জাবিদুল ইসলাম; বরিশাল (উত্তর) জেলা সভাপতি মোল্লা মাহফুজ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন পিপলু; দিনাজপুর জেলা সভাপতি আবদুল মোনাফ মুকুল, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম; নাটোর জেলা সভাপতি এ হাই তালুকদার, সাধারণ সম্পাদক জহির উদ্দিন; ভোলা জেলা সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল কাদের; ঝালকাঠী জেলা সভাপতি জি এম সবুর, সাধারণ সম্পাদক রবিউল হোসেন; খাগড়াছড়ি জেলা সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল; নীলফামারী জেলা সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী; যশোর জেলা সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক; কিশোরগঞ্জ জেলা সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন; পিরোজপুর জেলা সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম; চুয়াডাঙ্গা জেলা সভাপতি শরিফ উর জামান, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ; মানিকগঞ্জ জেলা সভাপতি কাজী রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী মোস্তাক হোসেন এবং নওগাঁ জেলা সভাপতি বায়জিত হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল আলম।
বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত আংশিক কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed