Main Menu

কমলগঞ্জে বাসের চাপায় এনজিও কর্মীর মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের ভটের মিল নামক এলাকায় বাসের চাকায় পিস্ট হয়ে এক এনজিও কর্মরি মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে।
কমলগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজারগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ ১১-২৮৯৬) সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীবাজারের অদুরে ভটের মিল এলাকা অতিক্রম করছিল। হঠাৎ বাসটি খড় পরিবহন করা একটি ঠেলা গাড়ীকে ধাক্কা দেয়। এতে ঠেলা গাড়ীর সামনে থাকা কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের তিলকপুর গ্রামের উত্তম ভট্রাচার্য্য পিংকু (৫০) বাসের চাকার নিচে পড়ে যান। তখন চালক বাস না থামিয়ে প্রায় ১০-১৫ হাত জায়গা উত্তমকে থেতলিয়ে নিয়ে যান। এতে ঘটনাস্থলেই উত্তমের মৃত্যু হয়। নিহত উত্তম সূর্যের হাসি ক্লিনিকে কর্মরত ছিলেন। খবর পেয়ে কমলগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ও কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
ওসি নজরুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ঘাতক চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed